বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ে শিল্পাঞ্চলে এলাকাভিত্তিক ছুটি শুরু

১১ আগস্ট ২০২২, ০৭:১৫ PM
বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ে শিল্পাঞ্চলে এলাকাভিত্তিক ছুটি শুরু

বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ে শিল্পাঞ্চলে এলাকাভিত্তিক ছুটি শুরু © ফাইল ছবি

লোডশেডিংয়ের তীব্রতা কমাতে দেশের শিল্পাঞ্চলগুলোতে আলাদা দিনে সাপ্তাহিক ছুটির প্রজ্ঞাপন প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার  (১১ আগস্ট) বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ এতে স্বাক্ষর করেছেন।

এতে বলা হয়, দেশের শিল্পাঞ্চলসমূহে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের ১১ ৮ ২০২২ তারিখের এক পত্রের মর্মানুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪ (২) ধারার ক্ষমতাবলে এলাকাভেদে এ সাপ্তাহিক বন্ধের দিন ধার্য করা হলো।  

প্রজ্ঞাপনে সারা দেশে শিল্প প্রতিষ্ঠানের সাপ্তাহিক বন্ধের দিন, বৈদ্যুতিক এলাকা এবং এলাকার নাম উল্লেখ করা হয়েছে। এলাকাভিত্তিক ছুটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

এর আগে গত রবিবার (৭ আগস্ট) রাজধানীতে বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রতিমন্ত্রী বলেছেন, এখন শিল্পাঞ্চলে শুক্রবার সাপ্তাহিক ছুটি কার্যকর আছে। একদিনে সব এলাকায় ছুটি না দিয়ে, যদি রেশনিংয়ের মাধ্যমে একেক দিন একেক এলাকায় ছুটি চালু করা যায় তাহলে বিদ্যুতের কিছুটা সাশ্রয় হবে।

শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করলো…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬