‘বিশ্ব বাজারে দাম কমলেও জনগণকে লুট করতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি’

০৬ আগস্ট ২০২২, ০১:০৭ PM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিশিরাতের ভোটের সরকার হঠাৎ মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে আবারও প্রমাণ করল তারা জুলুমবাজ ও গণদুশমন।  শুধুমাত্র জনগণের টাকা লুট করতেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বিশ্ব বাজারে জ্বালানির দাম কমেছে, পেট্রল ও অকটেন আমাদের আমদানি করতে হয় না। তারপরও জ্বালানি তেলের দাম বৃদ্ধি মানুষের রক্ত চুষে নেওয়া ছাড়া আর কিছুই নয়। অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানাই।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, সরকারের সময় ফুরিয়ে এসেছে। তাদের পতন আসন্ন। এ ঘটনা আঁচ করতে পেরে তারা মরিয়া হয়ে উঠেছে। তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।  শুধু জ্বালানি তেলের দাম বৃদ্ধি নয়, গতকাল এক প্রতিমন্ত্রী বলেছেন- গ্যাস, বিদ্যুতের দামও বাড়বে। দ্রব্যমূল্য আরও বাড়বে। সুতরাং, এ সরকারকে অচিরেই বিদায় না করতে পারলে দেশের মানুষকে রক্ষা করা যাবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. আব্দুস সালাম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ড্যাবের সিনিয়র সহসভাপতি ডা. এম এ সেলিম, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. এরফান, ডা. আদনান, ডেন্টিস্ট জাহিদুল কবির জাহিদসহ নেতৃবৃন্দ। 

ট্যাগ: গ্যাস
ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬