বন্ধুদের সাথে নৌকাভ্রমণে গিয়ে লাশ হয়ে ফিরল স্কুলছাত্র নাহিদ

০৬ আগস্ট ২০২২, ১০:২৬ AM
রওনক নাহিদ

রওনক নাহিদ © ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কাটাখালি বিলে পাঁচ বন্ধু ঘুরতে গিয়ে নৌকাডুবে একজন মারা গেছে। শুক্রবার (৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

ওই কিশোরের নাম রওনক নাহিদ (১৪)। সে শেরপুর জেলা শহরের সজবরখিলা মহল্লার আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ মামুনের ছেলে। শহরের আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

মৃতের বন্ধু ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে শেরপুর শহরের পাঁচ বন্ধু রওনক নাহিদ, নিনাদ, পরশ, প্রান্তিক ও উদয় মিলে ঝিনাইগাতীর কাটাখালি বিলে যায়। সেখানে তারা একটি ছোট নৌকা ভাড়া করে। নৌকাটিতে দুজন স্থানীয় মাঝি ছিল। বিলের মাঝামাঝি গিয়ে নৌকার ভেতর পানি উঠতে শুরু করে এবং নৌকাটি উল্টে সবাই পানিতে পড়ে যায়। এ সময় রওনক নাহিদসহ ৫ সবাই পানিতে ডুবে যায়। পরে মাঝিসহ স্থানীয়রা পানিতে নেমে চারজনকে জীবিত উদ্ধার করলেও রওনক সেখানেই মারা যায়।

আরও পড়ুন: ‘শিক্ষকের বেত্রাঘাতে’ ছাত্রের মৃত্যু

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, আমরা ঘটনার কথা শুনেছি। পরে জানতে পারলাম, ছেলেটির লাশ নিয়ে তার বন্ধু ও স্বজনরা শেরপুর শহরের বাসায় চলে গেছে।    

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান রাত ১১টার সময় বলেন, ঘটনাটি শুনেছি। মৃত স্কুলছাত্রের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ-খবর নিয়ে বিস্তারিত বলা যাবে।

ট্যাগ: লাশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close