রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

০৬ আগস্ট ২০২২, ১০:১০ AM
গ্যাসের চুলা

গ্যাসের চুলা © ফাইল ছবি

গ্যাসের পাইপ লাইনের জরুরি সংস্কার কাজের জন্য শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।

এতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্যামপুর, পোস্তগোলা, দোলেশ্বর, জিনজিরা, হাসনাবাদ, পানগাঁও, শুভাড্ডা, ইকুরিয়া, চনকুটিয়া, কদমতলী, কালিন্দ, আগানগর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬