স্কুলছাত্রীর বাল্যবিয়ে দিয়ে কারাগারে মা-ভাই

৩০ জুলাই ২০২২, ০৯:২৭ PM
স্কুলছাত্রী

স্কুলছাত্রী © প্রতীকী ছবি

রাতের আঁধারে গোপনে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে দেওয়ার অপরাধে ওই স্কুলছাত্রীর মা ও বড়ভাইকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন।

শনিবার (৩০ জুলাই) দিনাজপুরে হাকিমপুরের ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম এ কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বৈগ্রাম এলাকার মাসুদ রানার স্ত্রী (কনের মা) জোসনা বেগম এবং তার ছেলে সোহাগ হোসেন।

জানা গেছে, শুক্রবার রাতে বৈগ্রাম এলাকায় এক কিশোরীর (১৬) মা ও বড়ভাই ওই কিশোরীর বিয়ে দেন। এ ঘটনায় শনিবার সকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে কনের মা ও ভাইয়ের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এ ব্যাপারে ইউএনও নূরে আলম বলেন, ‘বাল্যবিয়ের খবরে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মা ও ছেলেকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বাল্যবিয়ের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

জ্বালানির দাম বাড়ানো মূল্যস্ফীতি ঘটানোর মতো উপাদান নয়: বাণি…
  • ২০ এপ্রিল ২০২৬
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬