সরকারি নিবাসে বড় হবে দুর্ঘটনায় জন্ম নেয়া সেই শিশু

২৯ জুলাই ২০২২, ০২:৫০ PM
শিশুটি

শিশুটি © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) চিকিৎসকেরা জানিয়েছেন, ‘মায়ের পেট ফেটে জন্ম নেওয়া সেই নবজাতক সম্পূর্ণ সুস্থ রয়েছেন। সেই নবজাতককে যথাযথ পরিচর্যার জন্য শুক্রবার (২৯ জুলাই) সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ঢাকার আজিমপুরের ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে।’

মমেক হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. নজরুল ইসলাম জানান, ‘এমন একটা শিশুকে চিকিৎসা সেবা দেওয়া গর্বের বিষয়। শিশুটিকে সুস্থ করে আমরা বিদায় দিতে পারছি। শিশুটি চলে যাওয়ায় একটুখানি খারাপ লাগছে। যেখানে থাকুক ভালো থাকুক, সেই দোয়া করি।’

শিশুটির দাদা মোস্তাফিজুর রহমান বাবলু জানান, ‘সবার প্রতি চিরকৃতজ্ঞ। বিশেষ করে সাংবাদিক, প্রশাসন এবং চিকিৎসকেরা আমাদের পাশে না দাঁড়ালে এত মূল্যায়িত কোনো দিন হতে পারতাম না। আমি নিজেও প্রতিবন্ধী। আমার আরও দুইটা নাতি রয়েছে।’

ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালিউল্লাহ জানান, ‘সমস্ত প্রক্রিয়া শেষে হাসপাতাল থেকে শিশুটিকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ছোটমণি নিবাসে ৬ বছর পর্যন্ত শিশুটি থাকতে পারবে। প্রয়োজন হলে আঠারো বছর পর্যন্ত সরকারের তত্ত্বাবধানে শিশুটি থাকতে পারবে।’

উল্লেখ্য, গত ১৬ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কোর্ট বিল্ডিং এলাকায় ট্রাকচাপায় জাহাঙ্গীর আলম (৪২), তার স্ত্রী রত্না বেগম (৩২) ও তাদের মেয়ে সানজিদা আক্তার (৬) মারা যান। এ ঘটনায় ওই অন্তঃসত্ত্বা নারীর গর্ভে থাকা শিশু পেট চিরে বেরিয়ে আসে। স্থানীয়রা সদ্যোজাত মেয়েকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সদ্যোজাত শিশুটির ডান হাতের দুটি হাড় ভেঙে গেলেও বেঁচে যায় শিশুটি।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence