ফ্ল্যাট কিনতে ৩০ লাখ টাকা ঋণ পাবেন নিম্ন-মধ্যবিত্তরা

২৫ জুলাই ২০২২, ০১:৪৪ PM
আবাসন প্রকল্প

আবাসন প্রকল্প © সংগৃহীত

ফ্ল্যাট কেনার জন্য কোনো ধরনের জামানত ছাড়াই ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। সর্বোচ্চ ৭৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য ঋণ নিতে পারবেন গ্রাহক। এ ঋণের সুদ দিতে হবে ৫ শতাংশ হারে। 

বাংলাদেশ ব্যাংকের সাসটেনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। রোববার এ নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোতে পাঠিয়েছে। পরিবেশবান্ধব খাতে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান ৪০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতার নির্দেশনায় নতুন করে ফ্ল্যাট নির্মাণ ও কেনায় ঋণের বিষয়টি যুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনার ঋণে ১৮ মাসের গ্রেস পিরিয়ডসহ ১০ বছর মেয়াদে ঋণ পাবেন। অর্থাৎ কিস্তি পরিশোধ শুরু হবে দেড় বছর পর থেকে। ব্যক্তির পাশাপাশি ক্ষুদ্র ইউনিট সমন্বিত বহুতল বিশিষ্ট পরিবেশবান্ধব আবাসন নির্মাণেও ঋণ দেওয়া হবে। এক্ষেত্রে আবাসন কোম্পানি ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। কোম্পানির জন্যও সুদহার, ঋণের মেয়াদ ও গ্রেসপিরিয়ড হবে অভিন্ন।

আরও পড়ুন: অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন আজ

বাণিজ্যিক ব্যাংক গ্রাহক পর্যায়ে এ খাতে ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত সুদহারে ঋণ দেবে। এক্ষেত্রে পাঁচ বছরের কম মেয়াদি ঋণে সর্বোচ্চ সুদহার হবে ৫ শতাংশ, পাঁচ থেকে আট বছরের কম মেয়াদে সুদহার হবে সাড়ে ৫ শতাংশ এবং আট বছরের বেশি মেয়াদি ঋণের সুদহার হবে ৬ শতাংশ।

এ ছাড়া পুনঃঅর্থায়নের কর্মসূচির আওতায় বনায়ন (সামাজিক, সমন্বিত/কৃষি), ছাদের কৃষি/উল্লম্ব চাষ বা বাগান, বায়োফ্লক মাছ চাষ, জৈব চাষ, খাঁচায় মাছ চাষ, কেঁচো কম্পোট সার উৎপাদন, স্লারি হতে জৈবসার প্রস্তুতেও ঋণ দেবে ব্যাংকগুলো।

নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close