আজ থেকে বিক্রি হবে নতুন দামে সয়াবিন তেল

২১ জুলাই ২০২২, ০৫:৩২ PM
সয়াবিন তেল

সয়াবিন তেল © সংগৃহীত

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (২১ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকরের কথা জানিয়েছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৬৬ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫ এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯১০ টাকা। ছয় টাকা কমিয়ে প্রতি লিটার পাম অয়েল বিক্রি হবে ১৪৮ টাকা।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষা একবারের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়

বুধবার (২০ জু্লাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেওয়া এক চিঠিতে নতুন মূল্য কার্যকরের বিষয়টি জানানো হয়।

সংগঠনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার পরিপ্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তমতে ভোজ্যতেলের মূল্য  সমন্বয় করা হলো।

এর আগে রোববার (১৭ জুলাই) ভোজ্যতেল বিপণনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা তেলের দাম কমার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ: জাতীয়
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাস
  • ০৮ এপ্রিল ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close