দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা

২০ জুলাই ২০২২, ১১:৪৫ AM
আজও বৃষ্টি হতে পারে

আজও বৃষ্টি হতে পারে © ফাইল ছবি

রংপুরসহ দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি হতে পারে। মঙ্গলবার (১৯ জুলাই) ২৪ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিন বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে জানানো হয়, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি।

গত কয়েকদিন দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। ফলে কিছুটা কমতে শুরু করেছে তাপপ্রবাহ । সোমবার দেশের মোট ৪৩টি বৃষ্টিপাত পর্যবেক্ষণাগারের মধ্যে আট বিভাগের ৩৩টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায়, ৮৫ মিলিমিটার।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close