চলন্ত ট্রেনের ছাদে টিকটক, পা পিছলে পড়ে ৬ টুকরো কিশোর

১২ জুলাই ২০২২, ১১:০৩ AM

© প্রতীকী ছবি

টিকটক ভিডিও বানাতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পা পিছলে পড়ে ছয় টুকরো হলো এক কিশোর। কুমিল্লার লাকসাম-চাঁদপুর রেলপথে সোমবার (১১ জুলাই) লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মেহেদী হাসান (১৫)। সে ফেনী সদরের দেবীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

জানা গেছে, সোমবার সকালে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে করে ফেনী থেকে চাঁদপুরে সহপাঠীদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছিল নিহত কিশোর। পরে সকাল সাড়ে ১১টায় লাকসাম-চাঁদপুর রেলগেট এলাকায় আসলে তখন ট্রেনের ছাদে বন্ধুদের সঙ্গে নাচ করছিল ওই কিশোর। এ সময় ডিস লাইনের তারে পেঁচিয়ে হাত ফসকে ট্রেনের নিচে পড়ে ছয় টুকরো হয়ে যায় ।

লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর জানান, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে সহপাঠীদের নিয়ে ফেনী থেকে লাকসাম যাচ্ছিল মেহেদী। টিকটক ভিডিও বানানোর জন্য নাচার সময় ডিশ লাইনের তারে পা প্যাঁচিয়ে ট্রেন থেকে পড়ে যায় সে।

সারা দেশে হামের টিকা কবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ০৫ এপ্রিল ২০২৬
বরগুনায় ৩৮ হাজার লিটার ডিজেল জব্দ
  • ০৫ এপ্রিল ২০২৬
খালাস পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল
  • ০৫ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়সহ তিন দপ্তরের শীর্ষ কর্তাদের সঙ্গে শিক্…
  • ০৫ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কখন, যা জানা যাচ্ছে
  • ০৫ এপ্রিল ২০২৬
সাগরপথে ভাসানচর ক্যাম্প থেকে রোহিঙ্গাদের চট্টগ্রাম পৌঁছে দে…
  • ০৫ এপ্রিল ২০২৬