‘আব্দুল মজিদ দুদু পাবনার সাংবাদিকতা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন’

০৫ এপ্রিল ২০২৬, ১২:১৮ PM
আব্দুল মজিদ দুদুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। শনিবার রাতে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে

আব্দুল মজিদ দুদুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। শনিবার রাতে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে © টিডিসি

পাবনার সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আব্দুল মজিদ দুদু পাবনার সাংবাদিকতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার লেখনি পাবনার মানুষের কল্যাণে দিকনির্দেশনা দিয়েছেন। তথ্য-উপাত্ত ও সত্যতা ছিল তার সংবাদের মূল ভিত্তি ছিল। তার ব্যক্তিগত চিন্তাচেতনা কখনো তার সংবাদে প্রতিফলন ঘটাননি।

শনিবার (৪ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, প্রথিতযশা সাংবাদিক আব্দুল মজিদ দুদুর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাবনা প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের ভিআইপি অডিটরিয়ামে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। 

এ ছাড়া বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, প্রবীন সাংবাদিক আব্দুল মতীন খান, দ্য ডেইলি অবজারভার প্রতিনিধি নরেশ মধু, একুশে টেলিভিশন ও মানবজমিনের স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী, দ্য ডেইলি নিউএজের প্রতিনিধি মাহফুজ আলম, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শাহীন রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাকার নির্বাহী পরিচালক মাজহার ইসলাম, আসিয়াবের পরিচালক আব্দুস সামাদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত আব্দুল মজিদ দুদুর রুহের মাগফেরাত কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে আব্দুল মজিদ দুদূর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা প্রেসক্লাবের সহসভাপতি এসএম আলাউদ্দিন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9