বরগুনায় ৩৮ হাজার লিটার ডিজেল জব্দ

০৫ এপ্রিল ২০২৬, ১২:৫১ PM
জব্দ করা ডিজেল জব্দ

জব্দ করা ডিজেল জব্দ © টিডিসি

বরগুনার পাথরঘাটা উপজেলার একটি গোডাউনে ৩৮ হাজার লিটার ডিজেল জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। জব্দ করা ডিজেলের বাজারমূল্য প্রায় ৩৮ লাখ টাকা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী মো. আব্দুল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দ করা ডিজেল সরকারি মূল্যে জেলেদের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে পাথরঘাটা উপজেলার বিএফডিসি-সংলগ্ন স্লুইসগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, পদ্মা অয়েল কোম্পানির অ্যাজেন্ট মো. আব্দুল্লাহর মালিকানাধীন মেসার্স গাজী স্টোর গোডাউনে ১৯০ ব্যারেল ডিজেল মজুত ছিল। জেলেরা অভিযোগ করেছিল, কৃত্রিম সংকট সৃষ্টি করে ডিজেলের দাম ব্যারেল প্রতি দুই থেকে পাঁচ হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা একটি মৎস্য-অধ্যুষিত এলাকা। এখানে হাজার হাজার জেলে ও শত শত ট্রলারে দৈনিক ২ থেকে ২০ ব্যারেল ডিজেল লাগে। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও অতিরিক্ত মূল্যে বিক্রি হওয়ায় জেলেরা সমস্যায় পড়েছিলেন। তিনি আশা প্রকাশ করেন, এমন অভিযান ও নিয়মিত তদারকি চালিয়ে জেলেদের সুবিধা নিশ্চিত করা হবে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জব্দ করা ডিজেল সরকারি মূল্যে জেলেদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। পাথরঘাটায় অবৈধ মজুতদার ধরার অভিযান চলমান।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9