অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কখন, যা জানা যাচ্ছে

০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৩ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ১২:৫০ PM
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি সংকট মোকাবিলায় সরকার একগুচ্ছ ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বিস্তারিত আলোচনার পরেই জানাবেন। রোববার (৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কমকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নেয়া হলে তা ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে দিয়ে দেওয়া হবে। সেই হিসেবে আজ কোনো ধরনের সিদ্ধান্ত আসার সম্ভবনা কম। 

এর আগে, গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে। কারণ, এ বিষয়ে কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে। পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় রোববার থেকে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান-সংক্রান্ত আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, তা বিবেচনায় রাখা হবে।

প্রসঙ্গত, পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে প্রায় ৪০ দিনের ছুটির পর গত ২৯ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬