ছুটিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিজিবি সদস্যের

০৫ এপ্রিল ২০২৬, ১২:২৬ PM
মো. মনিম আল হাসান

মো. মনিম আল হাসান © সংগৃহীত

ছুটিতে বাড়িতে এসে বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বিজিবি সদস্য। শনিবার (৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মো. মনিম আল হাসান (২৮) বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামের মোজাম শেখের ছেলে। তিনি বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন ১০-এ কর্মরত ছিলেন। জানা গেছে, তিনি ১০ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোটরসাইকেলযোগে দরগা এলাকা থেকে শহরের দিকে আসছিলেন মনিম। এ সময় রণবিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাদামতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9