বাসচাপায় সাংবাদিকসহ নিহত ৩

০৯ জুলাই ২০২২, ১১:৫২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় সাংবাদিকসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিঙ্গাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মেইনগর গ্রামের আব্দুল হকের ছেলে রাসেল প্রধান (২৫), একই গ্রামের শালু মিয়ার ছেলে মো. শরীফ (২৪) ও তাফসীর (১৭)। রাসেল কুমিল্লার স্থানীয় দৈনিক সমাজকন্ঠ পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি থানার ট্রাফিক ইনচার্জ (টিআই) ফরিদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীগামী আল বারাকা এক্সপ্রেস নামের একটি বাস দাউদকান্দির জিঙ্গাতলী এলাকায় একটি মোটরসাইকেল অতিক্রম করার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে আসে।

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬