টাঙ্গাইলে সড়কে ঝরল ৪ প্রাণ

০৯ জুলাই ২০২২, ০৯:১৬ AM
সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তির লাশ

সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তির লাশ © সংগৃহীত

টাঙ্গাই‌লের ধনবা‌ড়ি  বাস ও অ‌টোভ্যানের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে চারজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (৮ জুলাই) রাত ১২টার দি‌কে জামালপুর-ধনবা‌ড়ি সড়‌কের নল্ল্যা বাজারের গ্রামীণ ব্যাংকের সাম‌নে এই দুর্ঘটনা ঘ‌টে। 
 
নিহতরা হ‌লেন, জেলার গোপালপুর উপজেলার সু‌তি পলাশ এলাকার চান কৃষ্ণ কর্মকা‌রের ছে‌লে ও অ‌টোভ্যান চালক বাবুল কর্মকার (৫০), জামালপুর জেলার রামনগর এলাকার শ‌হি‌দের ছে‌লে সাইফুল ইসলাম (২২), সাইফু‌লের ভাই মৃদৃল (১৫) ও একই গ্রা‌মের ফজলুলের ছে‌লে হাসান (১৯)। 

ধনবাড়ি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নল্ল‌্যা বাজারের গ্রামীণ ব‌্যাং‌কের সাম‌নে জামালপুর থেকে ঢাকাগামী একটি বাস অটোভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়। আহত দুজনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএসআই বলেন, ‘মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।’

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬