বোনের সঙ্গে প্রেম করায় বন্ধুকে খুন

০৬ জুলাই ২০২২, ১২:২৫ PM
গ্রেফতারকৃতরা

গ্রেফতারকৃতরা © সংগৃহীত

ময়মনসিংহে আব্দুস সামাদ (১৫) নামে একজনের মরদেহ উদ্ধারের ৮ ঘণ্টার পরই হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ভাইসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৬ জুলাই) ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার ফুলপুর ও তারাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার ব্যক্তিরা হলেন- তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আলাল উদ্দিনের ছেলে রবিন মিয়া (১৯), তার বড় ভাই রোহান মিয়া (২৪), হাটপাড়া গ্রামের মো. মুস্তাফিজুর রহমান নাঈম (১৯), পুঙ্গুয়াই গ্রামের মো. শাহীনুর ইসলাম (২২)। 

সফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার রবিন নিহত সামাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল। সেই সুবাদে রবিনের বাড়িতে সামাদ প্রায়ই আসা-যাওয়া করত। এতে রবিনের ছোট বোনের সঙ্গে সামাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিষয়টি জানতে পেরে সামাদকে ফেরানোর চেষ্টা করেন রবিন। এতে ব্যর্থ হন রবিন। এতেই সামাদকে হত্যার পরিকল্পনা করে রবিন ও তার ভাই রোমান। 

তিনি আরও জানান, পরিকল্পনা অনুযায়ী সোমবার সন্ধ্যায় সামাদের অটোরিকশা নিয়ে বিভিন্ন জায়গা ঘোরাফেরা করেন তারা। এরপর রাত সাড়ে ৮টায় পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের পাশে নিয়ে যান রবিন, রোমান ও নাঈম।

সেখানে শাহীনসহ আরও দুইজন আগেই ওঁত পেতে ছিল। সামাদকে প্লাস্টিকের রশি ও জালের টুকরা গলায় পেঁচিয়ে হত্যা করে স্কুলের সেপটিক ট্যাংকে মরদেহ ফেলে রাখেন তারা। 

এ ঘটনায় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় সামাদের বাবা শাহজাহান মিয়া অজ্ঞাত আসামি করে তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর জেলা ডিবি পুলিশ অভিযানে নামে। আসামীদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হবে।  

অস্কার ২০২৬: কে কোন পুরস্কার পেলেন
  • ১৬ মার্চ ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে শীর্ষে
  • ১৬ মার্চ ২০২৬
অস্কার ২০২৬: সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান, অভিনেত্রী জেসি …
  • ১৬ মার্চ ২০২৬
ঈদ কেনাকাটায় সব হাতিয়ে নেয়া আলোচিত পকেটমার গ্রেপ্তার
  • ১৬ মার্চ ২০২৬
ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলবে ২৬ মার্চের ট্রেনের অগ্রিম টি…
  • ১৬ মার্চ ২০২৬
ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ নিহত ১…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence