এমপিও নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

০৬ জুলাই ২০২২, ১১:৩৪ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

এমপিও প্রদান সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (৬ জুলাই) দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কেন্দ্র থেকে এই সংবাদ সম্মেলন করবেন তিনি।

বুধবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের পিআরও এম এ খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ফাইল আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে ঈদের আগেই এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে। মঙ্গলবার (৫ জুলাই) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এমপিওভুক্তির ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।

প্রসঙ্গত, ২ হাজারের অধিক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গত ৫ জুন আগামী সাতদিনের মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছিলেন। পরবর্তীতে অন্য আরেকটি অনুষ্ঠানে দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্তির ঘোষণা দেওয়ার কথা বললেও শিক্ষামন্ত্রীর সেই ঘোষণার বাস্তাবায়ন হয়নি। 

এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬
ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬