‘আমার বিহ্বলতা কাটছে না এখনো’

০৫ জুলাই ২০২২, ০৭:১০ PM
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসি

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসি © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান। 

তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্ ! তিনি এলেন। হাসিমুখে বললেন, তোমরা কস্ট করতে গেলে কেন?

বললাম, মাননীয় প্রধানমন্ত্রী , আমার দুই ছেলে তো বিশ্বাসই করতে চায় না যে, আপনার সাথে আমার দেখা হতে পারে। তিনি বললেন, তাই ?

এরপর আমাদের অবাক করে দিয়ে ক্যামেরাপারসনকে ডেকে ছবি তুলতে বললেন। মাস্ক খুলতে বলায় সঙ্গত কারণেই কর্মকর্তাদের মধ্য থেকে বাঁধা এলো। তিনি বললেন, ও তো ওর ছেলেদের জন্য ছবি তুলবে, মাস্ক পরে তুললে কিভাবে হবে? দুই মিনিটে কিছু হবে না।

আমি অসাঢ় হয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার সেই বিহ্বলতা কাটছে না এখনো।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বিশ্বাস আর ভালোবাসার যোগ্য যেন হতে পারি!

মহান আল্লাহ্ রাব্বুল আলামীন বাঙ্গালীর প্রাণভোমরা এই মহৎপ্রাণ মানুষটিকে সুস্থ রাখুন, শান্তিতে রাখুন। আমীন।’

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close