পদ্মা সেতুর টোল প্লাজায় সড়ক দুর্ঘটনা, নিহত এক

০২ জুলাই ২০২২, ০৬:৩৩ PM
পদ্মা সেতুতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা

পদ্মা সেতুতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা © সংগৃহীত

পদ্মা সেতুতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়াও তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরসহ মোট ২৫ জনকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়েছে। শনিবার (২ জুলাই) দুপুর তিনটার দিকে সেতুর জাজিরা টোল প্লাজার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল হক। তার বাড়ি কিশোরগঞ্জ বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা অন্তরা পরিবহের একটি যাত্রীবাহী বাস জাজিরা টোল প্লাাজায় দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসের ওপর তুলে দেয়। ওই মাইক্রোবাসটি সিরাজগঞ্জ থেকে ১২ জন যাত্রী নিয়ে পদ্মা সেতু দেখতে এসেছিল। এ সময় একজন যাত্রী নিহত হন। আহত হন বাস ও মাইক্রোবাসের অন্তত ২৫ জন যাত্রী। তাদের ঢাকায় নেওয়া হয়েছে। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সড়ক দুর্ঘটনার বেশ কিছু ভিডিও দেখা গেছে। ভিডিও গুলোতো কালো রঙের একটি হাইয়েচকে ক্রেন ‍দিয়ে উদ্ধার ও একটি মরদেহ স্থানীয়দের সহযোগিতায় পুলিশের হেফাজতে নিতে দেখা গেছে।

পদ্মা সেতুর দক্ষিণ থানায় দুর্ঘটনা কবলিত গাড়িগুলো রাখা আছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন শেষ ৮ ফেব্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিলাম ছাড়াই সেতু ভেঙে বাড়িতে নিলেন ইউপি চেয়ারম্যান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবি ইউনিট ‘বি’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ধর্মীয় মূল্যবোধ ও জুলাই চেতনা ধারণ না করায় সুনামগঞ্জে বিএনপ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী আজ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বুয়েটে ভর্তি কি নির্বাচনের আগে শুরু হবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬