দেশে ঈদ উদযাপিত হবে ১০ জুলাই

৩০ জুন ২০২২, ০৭:১৭ PM
ঈদুল আজহা

ঈদুল আজহা © ফাইল ছবি

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১০ জুলাই (রবিবার) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।

বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আউয়াল হাওলাদার।

বৈঠক সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি ও শেরপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। তাই শুক্রবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাস গণনা। তারই পরিপ্রেক্ষিতে আগামী ১০ জুলাই রোববার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ট্যাগ: ঈদ
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬