কিভাবে খরচ হবে পদ্মা সেতুর টোলের টাকা

২৭ জুন ২০২২, ১১:৫৯ AM
পদ্মা সেতুর টোল প্লাজা

পদ্মা সেতুর টোল প্লাজা © সংগৃহীত

পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। গতকাল রোববার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত এই হিসাব। এই হিসাব বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বাসেক)।

এখন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা আছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। এর মধ্যে জাপান সরকারের ঋণ মওকুফ ফান্ডের অর্থ ৩০০ কোটি টাকা। এই অর্থ পরিশোধ করতে হবে না। ফলে সেতু বিভাগকে আসল হিসেবে ২৯ হাজার ৯০০ কোটি টাকা পরিশোধ করতে হবে। এর সঙ্গে বাড়তি ১ শতাংশ হারে সুদ গুনতে হবে। অর্থাৎ সুদ-আসলে পরিশোধ করতে হবে ৩৬ হাজার ৪০৩ কোটি টাকা।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় কত আয় হলো পদ্মা সেতুর, জানা গেল গাড়ির সংখ্যাও

অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিতে টোলের টাকা ব্যয়ের বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, সেতুর সাধারণ রক্ষণাবেক্ষণে টোল থেকে আয়ের সাড়ে ৭ শতাংশ ব্যয় হবে। এর মধ্যে টোল আদায়কারী প্রতিষ্ঠানের খরচও আছে। প্রতি ১০ বছর পরপর বড় ধরনের মেরামত করতে হতে পারে। এ ক্ষেত্রে চালুর দশম বছরে ৫০০ কোটি টাকা খরচ করতে হবে। ২০তম বছরে ব্যয় করতে হবে এক হাজার কোটি টাকা। ৩০তম ও ৪০তম বছরে ব্যয় হবে দেড় হাজার কোটি টাকা করে। আদায় করা টোলের ১৫ শতাংশ হারে ভ্যাট কাটা যাবে। অবচয় হবে মোট নির্মাণব্যয়ের ২ শতাংশ হারে। সব ব্যয় শেষে যে টাকা থাকবে, তা থেকে অর্থ মন্ত্রণালয়ের কিস্তি পরিশোধ করতে হবে। আর কিস্তি পরিশোধের পর যে টাকা (মুনাফা) থাকবে, তার ওপর ২৫ শতাংশ হারে আয়কর দেবে সেতু বিভাগ।

প্রতি ১৫ বছর পরপর টোল হার ১০ শতাংশ হারে বৃদ্ধির কথা বলা হয়েছে। সে হিসাবে ২০৫৩ সাল নাগাদ একটি প্রাইভেট কারের টোল দুই হাজার টাকার বেশি হবে।

এদিকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আজ সকাল ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। পদ্মা সেতু উদ্বোধনের পরদিন রবিবার সরকারের এক তথ্য বিবরণীতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিককে দেশে ফিরিয়ে নিচ্ছে শ্রীলঙ…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে সরকারের নির্দেশনা
  • ১২ নভেম্বর ২০২৬
এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১২ নভেম্বর ২০২৬
দিল্লীর আশ্রয় প্রশ্রয়ে ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে …
  • ১২ নভেম্বর ২০২৬
প্রতিদিন লবঙ্গ চিবিয়ে খেলে মিলবে যেসব উপকার
  • ১২ নভেম্বর ২০২৬
‘এক দিনের বন্ধুত্বও কামনা করি না’— মধ্যরাতে রহস্যময় পোস্ট ঢ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950