প্রথম দিনেই ভেঙ্গে ফেললো পদ্মা সেতুর টোল প্লাজার দুটি ব্যারিয়ার

২৬ জুন ২০২২, ০৫:১৩ PM
টোল প্লাজার ব্যারিয়ার

টোল প্লাজার ব্যারিয়ার © সংগৃহীত

যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রথম দিনই বিআরটিসি বাসের ধাক্কায় ভেঙে গেছে পদ্মা সেতুর টোল প্লাজার দুটি ব্যারিয়ার। সেতুর মাওয়া টোল পয়েন্টে রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

তবে এ ব্যাপারে পদ্মা সেতুর টোল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে তারা কোনো কথা বলতে রাজি হননি।

রোববার সকাল ৫ টা ৫০ মিনিট থেকে পদ্মা সেতুর দুই প্রান্তের টোল প্লাজাগুলো চালু করা হয় এবং যানবাহনের কাছ থেকে টোল আদায় করা হয়।

সেতুর মাওয়া পয়েন্টে বসানো ৭টি টোল বুথের মধ্যে পাঁচটিতে টোল আদায় করতে দেখা যায়। এর মধ্যে মালামাল-বোঝাই ট্রাকের জন্য দুটি লেন, মোটরসাইকেলের জন্য একটি এবং ব্যক্তিগত গাড়ির জন্য একটি লেন রাখা হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতুতে নেমে ছবি তুললেই দিতে হবে জরিমানা

কর্তৃপক্ষ জানায়, অন্যান্য যানবাহনের তুলনায় মোটরসাইকেলের টোল আদায় করতে সবচেয়ে কম সময় লাগছে। মাওয়া টোল পয়েন্টে যানবাহনগুলোর থেকে টোল আদায় করতে গড়ে এক মিনিটের কম সময় লাগছে।

এদিকে জাজিরা টোল পয়েন্টে ছয়টি টোল বুথে প্রতি ৩০ সেকেন্ডে একটি করে যানবাহনের কাছ থেকে টোল আদায় করা হচ্ছে। জাজিরা প্রান্তে রোববার সকালে গাড়ির যে লম্বা লাইন দেখা গিয়েছিল, সেটিও এখন অনেকটাই কমে এসেছে। 

পদ্মা সেতুতে টোল বুথে পুরুষের পাশাপাশি বাংলাদেশি নারী কর্মীরা দায়িত্ব পালন করছেন। সেতু কর্তৃপক্ষের প্রকৌশলী বলছেন, টোল প্লাজায় নারীদের দায়িত্ব দেওয়া পদ্মা সেতুতে প্রথম।

টোল আদায় ও সংরক্ষণের দায়িত্ব পেয়েছে কোরিয়া এক্সপ্রেস করপোরেশন এবং মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

টোল আদায়কারী লিমা আক্তার বলেন, পদ্মা সেতুতে টোল আদায় করার দায়িত্ব পেয়ে খুবই ভালো লাগছে তাঁর। এর আগে সরকারি বিভিন্ন প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা ছিল। আট ঘণ্টা করে দায়িত্ব পালন করছেন এই বুথে। মাদারীপুর সরকারি কলেজে স্নাতকোত্তরে পড়াশোনা করছেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close