মির্জা ফখরুল ফের করোনায় আক্রান্ত 

২৫ জুন ২০২২, ০৮:৩৭ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছয় মাসের মাথায় আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২৫ জুন) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এরপর উনি স্কয়ার হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে উত্তরার বাসায় গেছেন।

তিনি আরও বলেন, পরে হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে বাসায় আইসোলেশন থেকে তিনি চিকিৎসা নেবেন। স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসাধীন আছেন।

উত্তরার বাসায় মহাসচিব ও তার সহধর্মিনী রাহাত আরা থাকেন। জানা গেছে, রাহাত আরা সুস্থ আছেন।

এর আগে গত ১১ জানুয়ারি মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

আবারও গণরুম-গেস্টরুম ফেরার শঙ্কা কেন শিক্ষার্থীদের?
  • ২১ এপ্রিল ২০২৬
দুই দশক আগে ভর্তি হওয়া ছাত্রদল নেতাকে সিট, তোপের মুখে ঢাবি …
  • ২১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণে আধুনিক একাডেমি প্রতিষ্ঠা…
  • ২১ এপ্রিল ২০২৬
১-১৪তম, ১৭ ও ১৮তমদের নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ২১ এপ্রিল ২০২৬
ফিফা র‌্যাঙ্কিং অপরিবর্তিত বাংলাদেশের
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক, আবেদন শেষ ১০ মে
  • ২১ এপ্রিল ২০২৬