আত্মহত্যার প্ররোচনা, তরুণীর ৫ বছরের কারাদণ্ড

২২ জুন ২০২২, ১০:০৬ PM
আদালত

আদালত © ফাইল ছবি

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এক তরুণীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ওই তরুণীর নাম নাহিদা (১৯)। সে ফতুল্লা থানার কোতালেরবাগ এলাকার নজরুল ইসলামের মেয়ে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজজামান।

মামলা সূত্রে জানা যায়, নানা ভয়ভীতি দেখিয়ে উজ্জ্বল নামের এক যুবককে বিয়ে করেন নাহিদা। বিয়ের পর থেকে তিনিসহ তার পরিবারের সদস্যরা উজ্জ্বলকে হয়রানি এবং শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এতে হতাশায় ভুগছিলেন উজ্জ্বল। ২০১৫ সালের ১৪ জুলাই উজ্জ্বলকে নিয়ে তার বাসায় যান নাহিদা। এর একঘণ্টা পর ফোন করে পরিবারকে জানান উজ্জ্বল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই ও বোন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা করেন।

কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
close