উত্তরায় বাসচাপায় শিক্ষার্থী আহতের ঘটনায় সড়ক অবরোধ

২০ জুন ২০২২, ০৬:৪৯ PM
সড়ক অবরোধ

সড়ক অবরোধ © সংগৃহীত

রাজধানীর উত্তরায় বাস চাপায় শিক্ষার্থী আহতের ঘটনায় সড়ক অবরোধ করে রেখেছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। হাউজবিল্ডিং ও আজমপুর সংলগ্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের কারণে বিভিন্ন পরিবহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। সোমবার (২০ জুন) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রোববার এনা পরিবহনের একটি বাসের চাপায় একাদশ শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছি। এদিকে এ ঘটনায় শিক্ষার্থীরা বেশ কিছু যানবাহন আটক করে রেখেছেন বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, গতকাল আহত হওয়া ওই শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে উত্তরা পশ্চিম থানা সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের সড়ক অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা উত্তরার রাজলক্ষ্মী থেকে গাজীপুর জয়দেবপুর পর্যন্ত গড়িয়েছে।

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস জানান, শিক্ষার্থীরা হাউজবিল্ডিং এলাকার সড়কে অবরোধে বসলে তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়। পরে আজমপুর সড়কে গিয়ে আবারও অবস্থায় নেন শিক্ষার্থীরা। এ সময় এই সড়ক অবরোধে আশেপাশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন। 

এ ব্যাপারে ডিএমপির উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলাম জানিয়েছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা এখন রাজলক্ষ্মীর দিকে চলে এসেছে। শিক্ষার্থীদের সংখ্যা এখন কিছুটা কমেছে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত যান চলাচল ব্যাহত হচ্ছে।

 

বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
close