সড়ক দুর্ঘটনায় এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী নিহত

১৮ জুন ২০২২, ০৮:২৭ PM
এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী নিহত

এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী নিহত © প্রতীকী ছবি

পাবনার আটঘরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টেবুনিয়ায়-চাটমোহর সড়কের আটঘরিয়া পৌরসভার সামনে কেরাণীর ঢাল নামকস্থানে ওই যুবক নিহত হন।

নিহত যুবকের নাম রাকিবুল ইসলাম শান্ত। শান্ত এডওয়ার্ড কলেজের বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রামের সাইফুল্লাহ ইসলাম ওরফে রতন আলীর ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত শান্ত ও অপর দু‘জন বন্ধু মিলে আটঘরিয়া থেকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টেবুনিয়ায়-চাটমোহর সড়কের আটঘরিয়া পৌরসভার সামনে কেরাণীর ঢাল নামক স্থানে পৌঁছান। সেখানে তাদের মোটরসাইকেলের সাথে চাটমোহরগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শান্ত এবং অপর দু‘জন গুরুতর আহত হন।

বেইলি রোডের প্রেম নাকি টেকে না! লস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬