সিলেটে রেল যোগাযোগ বন্ধ

১৮ জুন ২০২২, ০২:৪০ PM
সিলেট রেলস্টেশন

সিলেট রেলস্টেশন © সংগৃহীত

বন্যার পানির কারণে সিলেটে রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (১৮ জুন) দুপুর দেড়টার দিকে এই ঘোষণা দেয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম। তিনি বলেন, সিলেটে রেলস্টেশনে পানি উঠে যাওয়া সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মৌলভীবাজারের কুলাউড়া বা সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন পর্যন্ত রেল যোগাযোগ সচল রাখা যায় কি না এ বিষয়ে আলোচনা চলছে। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে গতকাল শুক্রবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, গত বুধবার থেকে সিলেটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার তা ভয়াবহ রূপ নেয়। এ দিন বিকেল থেকে দ্রুত বাড়তে শুরু করে পানি। এতে সিলেট নগরের বেশির ভাগ এলাকাই তলিয়ে গেছে।

ট্যাগ: বন্যা
৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
close