বন্যায় ভেসে যাওয়া দুই জনের মরদেহ উদ্ধার

১৮ জুন ২০২২, ১২:১০ PM
বন্যার পানি

বন্যার পানি © সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার পানিতে নিখোঁজের ১৩ ঘণ্টা পর দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ জুন) সকাল ৬টার দিকে পৃথক স্থান থেকে এ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত নফজ উদ্দিনের ছেলে কৃষক আশরাফ আলী (৬০) ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম (৩৩)।

স্থানীয় ইউপি সদস্য মো. রকিব বাদশা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী অসাবধানতাবশত বন্যার পানিতে পড়ে ভেসে যান। পরে শনিবার সকাল ৬টার দিকে ওই এলাকার শেষ প্রান্তে পানিতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।

আরও পড়ুন: টোল দিয়ে প্রথমবারের মতো পদ্মা সেতু পার হলো গাড়ি

অপরদিকে ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে নিখোঁজ হন। আজ শনিবার সকাল ৬টার দিকে বাগেরভিটা এলাকার বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে আত্মীয়-স্বজনরা।

এর আগে শুক্রবার দুর্ঘটনার খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে বিকেল থেকেই অভিযান পরিচালনা করেন ফায়ার সার্ভিসের কর্মী ও পরিবারের সদস্যসহ স্থানীয়রা। তবে রাত আটটা পর্যন্ত নিখোঁজদের পাওয়া না যাওয়ায় উদ্ধার কাজ স্থগিত করা হয়।

ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক দু’জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence