কুমিল্লা সিটি নির্বাচন: ৬৮ কেন্দ্রের ফলে এগিয়ে রিফাত

১৫ জুন ২০২২, ০৭:১৬ PM
মনিরুল হক সাক্কু ও আরফানুল হক রিফাত

মনিরুল হক সাক্কু ও আরফানুল হক রিফাত © ফাইল ছবি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ও গত দুইবারের মেয়র বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে।

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে (কুসিক) ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এ পর্যন্ত ৬৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) ৩৫,৪০৯ ভোট পেয়েছেন টানা দুইবারের সদ্য সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি) পেয়েছেন ৩২,০৯৯ ভোট।

এর আগে বুধবার সকাল ৮টা শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হয়েছে ইভিএমে। নির্বাচনে মোট কেন্দ্র ১০৫টি।

আরও পড়ুন: কুমিল্লা সিটিতে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে সাক্কু

প্রসঙ্গত, ২০১২ সালে সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে সাক্কু জেতেন ৩৫ হাজার ভোটে। হারান আওয়ামী লীগের প্রবীণ নেতা আফজল খানকে। ২০১৭ সালের নির্বাচনে সাক্কু হারান আফজল কন্যা আঞ্জুম সুলতানা সীমাকে। জয়ের ব্যবধান কমে আসে ১১ হাজারে।

এবার বিএনপি ভোট বর্জন করায় সাক্কু লড়েন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। দলীয় সিদ্ধান্ত না মানায় তাকে হারাতে হয় দলীয় পদও।

টাকার বিনিময়ে ভ্রমণের সুযোগ করে দেওয়ায় তিন রেলকর্মী সাময়িক…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৯ম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১০ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীতে ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬