চাকরি জাতীয়করণের মানববন্ধনে গিয়ে শিক্ষকের মৃত্যু

১৪ জুন ২০২২, ০৪:৪০ PM
মানববন্ধন

মানববন্ধন © সংগৃহীত

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মানববন্ধনে গিয়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে টাঙ্গাইলের আদালত চত্বরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষকের নাম আইয়ুব আলী খান (৫৫)। মৃত আইয়ুব আলী জেলার কালিহাতী শাজাহান সিরাজ কলেজের কৃষিশিক্ষা বিভাগের প্রদর্শক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ইছাপুর গ্রামে।

মানববন্ধনে উপস্থিত শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি চলছিল বেসরকারি শিক্ষক-কর্মচারীদের। এ সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন আইয়ুব আলী। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের টাঙ্গাইল জেলার সভাপতি এ কে এম আব্দুল আউয়াল। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি আইয়ুব আলী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক খালিদ হক তমাল জানান, ‘তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কি কারণে তার মৃত্যু হয়েছে, এটা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব না। ’

কাটল আইনি জট, হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণে …
  • ০৬ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬