ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

১৪ জুন ২০২২, ০৩:৫২ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ছবি

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কুৎসা, মিথ্যা, বানোয়াট ও কটূক্তি করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (১৪ জুন) চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীরের আদালতে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম।

মামলার এজাহারে অভিযোগ আনা হয়,  গত ১ জুন বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদের  নামে সমাবেশ ডেকে বাংলাদেশ সরকারসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে আসামি নুরুল হক নুর ছাত্রলীগ ও যুবলীগকে গুন্ডালীগ বলে আখ্যায়িত করেছেন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে চট্টগ্রামের আরেক গুন্ডা , উন্মাদ বলে মন্তব্য করেছেন।

এছাড়া সরকারবিরোধী বক্তব্য, সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলে আসামি ও তার দলীয় লোকজন অশ্লীল বাক্য আক্রমণাত্মক ভীতি প্রদর্শক মিথ্যা তথ্য উপাত্ত ভিডিও আসামির নিজের ব্যবহৃত Bangla News BD নামক ফেসবুক পেজ থেকে পোস্ট করেন। তাছাড়া আসামি নুরুল হক নুর নামের ফেসবুক আইডি থেকেও এসব বক্তব্য সম্বলিত ভিডিও প্রচার করেন। 

মামলার বাদী অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা করা হয়েছে। আদালত মামলাটি শুনানি শেষে গ্রহণ করে তদন্ত জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন ।

 
২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬