৩৫ বছরে শোধ হবে পদ্মা সেতুর ঋণ: ওবায়দুল কাদের

১২ জুন ২০২২, ০৯:৩১ PM
পদ্মা সেতু

পদ্মা সেতু © সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে সেতু বিভাগ যে ঋণ নিয়েছে তা আগামী ৩৫ বছরের মধ্যে পরিশোধ করা হবে।

রোববার (১২ জুন) মাওয়ায় পদ্মা সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সেতু বিভাগ সেতুটি নির্মাণের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ৩০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। ৩৫ বছরে ১ শতাংশ সুদে মোট ৩৬ হাজার কোটি টাকা পরিশোধ করা হবে।

ওবায়দুল কাদের জানান, বছরে চার কিস্তিতে মোট ১৪০টি কিস্তিতে পরিশোধ করা হবে এই ঋণ। ঋণ পরিশোধের বিষয়টি বিবেচনায় রেখে টোলের হার নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধন হবে ২৫ জুন। গাড়ি চলবে পরের দিন ২৬ তারিখ সকাল ৬টা থেকে। 

আরও পড়ুন: ৩ লাখ ৬০ হাজার শিশুকে সাঁতার শেখাবে সরকার, ব্যয় ২৭১ কোটি টাকা

সেতুমন্ত্রী বলেন, ইয়েস, উই ক্যান, ইয়েস উই ক্যান, আমরাও পারি- সেটা প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন। পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ জুন সকাল ১০টায়। 

মন্ত্রী বলেন, এখানে আমাদের কারো কৃতিত্ব নেই, কৃতিত্ব শুধু শেখ হাসিনার। আমরা তার আদেশ পালন করেছি, দেখাশোনা করেছি নিষ্ঠার সঙ্গে। কিন্তু সেতু নির্মাণের সম্পূর্ণ কৃতিত্ব একজনের, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার। 

সেতু বিভাগের সচিব মো. মঞ্জুর হোসেন বলেন, ম্যানুয়াল ও স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়ের ব্যবস্থা থাকবে।

ছয় লেনের একটিতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম ব্যবহার করা হবে। অন্য লেনগুলোতে ম্যানুয়ালি টোল সংগ্রহ করা হবে।

মঞ্জুর হোসেন বলেন, ইটিসি সিস্টেম চালু করতে ছয় মাস সময় লাগবে। এর মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে টোল আদায় করা যাবে।

মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ
  • ২১ এপ্রিল ২০২৬
মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার…
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনয়ন জমা দিল বিএনপি
  • ২১ এপ্রিল ২০২৬
যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬