১৪ জুন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

০৭ জুন ২০২২, ১২:৪৮ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

আগামী ১৪ জুন জনশুমারি ও গৃহগণনা-২০২২ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (০৬ জুন) জাতীয় সংসদে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তার বক্তব্যে এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, আগামী ১৫ থেকে ২১ জুন দেশব্যাপী ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হবে। উন্নয়ন অগ্রযাত্রার এ গুরুত্বপূর্ণ লগ্নে উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবারের জনশুমারি অতীতের যে কোনো শুমারি অপেক্ষা অধিকতর গুরুত্ব বহন করছে। 

এছাড়া এবারের জনশুমারি ও গৃহগণনা-২০২২ ডিজিটাল পদ্ধতিতে ট্যাবের মাধ্যমে করা হবে, যা ডিজিটাল বাংলাদেশের উদাহরণ হতে যাচ্ছে।

আরও পড়ুন: সংসদে কাঁদলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, জনশুমারির মতো একটি ব্যাপক ও বৃহৎ কার্যক্রমে রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থাসমূহের সদরদপ্তরসহ তাদের আওতায় মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মচারীরা সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছেন।

মন্ত্রী আরও বলেন, প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৭ জুন রাষ্ট্রপতি কর্তৃক উদ্বোধনী খাম সম্বলিত স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুমারি শুরুর প্রাক্কালে ১৪ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬