বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী পুলিশের

০৬ জুন ২০২২, ১১:৫৪ AM
পুলিশ সদস্য কুরবান আলী

পুলিশ সদস্য কুরবান আলী © সংগৃহীত

রাজধানীর বাংলামোটর ও কন্টিনেন্টাল হোটেলের মাঝামাঝি রাস্তায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য কুরবান আলী (২৫) নিহত হয়েছেন। সোমবার (৬ জুন) সকালে দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

কুরবান আলী রাজাবাগ টেলিকম বিভাগে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।  

নিহত কুরবান আলী লক্ষ্মীপুর সদর উপজেলার মৃত সিদ্দিক উল্লার সন্তান। বর্তমানে টেলিকম শাখায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: জোড়া লাগানো হলো সেই পুলিশ সদস্যের হাতের কব্জি

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, মিরপুর থেকে আসা ওয়েলকাম পরিবহনের একটি বাস ওই কনস্টেবলকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬