স্কুলের শ্রেণিকক্ষে মিললো শিক্ষিকার লাশ

০৪ জুন ২০২২, ০৬:৪২ PM
শিক্ষিকার লাশ উদ্ধার

শিক্ষিকার লাশ উদ্ধার © ফাইল ছবি

ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে শম্পা আক্তার (২০) নামের এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।সুরতহাল সম্পন্ন করে শুক্রবার (৩ জুন) রাতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। শম্পা আলগী ইউনিয়নের বরদিয়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে। তিনি স্থানীয় প্রভাতী কিন্ডার গার্ডেনের শিক্ষিকা।

স্থানীয়রা জানান, শিক্ষিকা শম্পা আক্তার বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে এরই ফলে হয়তো তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল বলেন, ‘স্থানীয় প্রভাতী কিন্ডার গার্ডেনের শিক্ষিকা পার্শ্ববর্তী এবিএ উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে নিয়মিত কোচিং করাতেন। শুক্রবার দুপুরে শ্রেণিকক্ষের ভেতর অবস্থান করে তিনি। বিকেলে ওই শ্রেণীকক্ষে শিক্ষিকার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর আমরা মরদেহটি উদ্ধার করি।’

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, সন্ধ্যার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে রাতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ: লাশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close