আ.লীগের সমাবেশ সফল করতে নেতাকর্মীদের নির্দেশ ছাত্রলীগের

০৩ জুন ২০২২, ০২:০৬ PM
আ.লীগের সমাবেশ সফল করতে নেতাকর্মীদের নির্দেশ ছাত্রলীগের

আ.লীগের সমাবেশ সফল করতে নেতাকর্মীদের নির্দেশ ছাত্রলীগের © ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার (০৩ জুন) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য  স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ যখন অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, জাতিসংঘে বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে, আত্মমর্যাদাশীল ও সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত হয়েছে, সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, তখনই বিএনপি ও তাদের দোসররা স্বাধীনতা আর দেশ বিরোধী শক্তির সাথে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনের তারিখ ঘোষণার সাথে সাথে বিএনপির গাত্রদাহের প্রমাণ স্বরূপ ছাত্রদলকে লেলিয়ে দিয়ে ক্যাম্পাসে সন্ত্রাসী হামলা শুরু করেছে। এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী এবং শিক্ষার্থী সমাজকে সজাগ থাকতে হবে।

এতে আরও বলা হয়, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আগামীকাল ৪ জুন সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে বাংলাদেশ আওয়ামী লীগ। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিটকে সংশ্লিষ্ট আওয়ামী লীগ ইউনিটের সাথে অংশগ্রহণে নির্দেশ দেয়া হল।

এর আগে, গত মঙ্গলবার (৩১ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা থেকে আগামীকাল ৪ জুন সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি, যুবদল ও মহিলা দলের কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে ৪ জুন বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেলস অ্যান্ড মার্কেটিংয়ে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা
  • ১৯ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ১৩ হাজার ৬৫৪ জন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে
  • ১৯ এপ্রিল ২০২৬
ঘন ঘন লোডশেডিংয়ে নাকাল কেন্দুয়াবাসী
  • ১৯ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৬ মে
  • ১৯ এপ্রিল ২০২৬