‘চর দখলের মতো সরকার শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে’

০৩ জুন ২০২২, ১০:৪৫ AM
গণফোরাম সম্পাদক পরিষদের জরুরি সভা

গণফোরাম সম্পাদক পরিষদের জরুরি সভা © সংগৃহীত

গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী অভিযোগ করে বলেছেন, চর দখলের মতো লাঠিয়াল বাহিনী তৈরি করে সব শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ব্যহত করেছে সরকার। বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে থাকতে সরকারি ছাত্র সংগঠনের মিটিং-মিছিলে জোর করে নেওয়া হয় শিক্ষার্থীদের।

বৃহস্পতিবার (২ জুন) বিকেলে গণফোরাম সম্পাদক পরিষদের জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

সুব্রত চৌধুরী বলেন, কেউ অপকর্ম করে রক্ষা পায়নি, আপনারাও পাবেন না। জনতার আদালতে বিচার হবে  উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগ ও প্রশাসনকে নিয়ন্ত্রণ করে বিরোধী মতকে কোণঠাসা করে যে নোংরা রাজনীতি করছেন তার হিসাব জনগণকে দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং নিয়েও কথা বলেন সুব্রত চৌধুরী। তিনি বলেন, এশিয়ার ২৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমাদের কোনো বিশ্ববিদ্যালয় নেই। শিক্ষাঙ্গন অসাধু শিক্ষকদের তত্ত্বাবধানে। তারা অনৈতিক অর্থ লেনদেনে ব্যস্ত, চাঁদপুরের ঘটনা তার অন্যতম উদাহরণ জানিয়ে দলটির সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, শুধু তাই নয়, এই সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না।

তার অভিযোগ, শুধু বাজার নিয়ন্ত্রণে নয় সব সেক্টরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে। রাতের ভোটের সরকারের সফলতা শুধু চুরি, দুর্নীতি ও লুটপাটে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি মহিউদ্দিন আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিমসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬