১০ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বদলি

০১ জুন ২০২২, ০৩:০৫ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © লোগো

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকার আওতাধীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত দশজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) তাদের বদলি করে মাউশি থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া খুলনার তেরখাদা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামকে (শাল্লা, সুনামগঞ্জ বদলির আদেশাধীন) সাতক্ষীরার আশাশুনি উপজেলায়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়, নাগরপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে ভূঞাপুর উপজেলায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকন উদ্দিন আহম্মদকে কিশোরগঞ্জ সদর উপজেলায় এবং কিশোরগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাখখারুল ইসলামকে নান্দাইল উপজেলায় বদলি করা হয়েছে।

জানা গেছে, এদের মধ্যে ফরিদপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন আহম্মেদ এবং একই উপজেলার শিক্ষা কর্মকর্তা মাহবুবা আক্তারকে জনস্বার্থে বদলি করেছে অধিদপ্তর। বাকিদের আবেদনের পরিপ্রেক্ষিতে বদলি করা হয়েছে। আগামী ৭ জুনের মধ্যে বদলি করাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।

এনটিআরসিএর অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৯৫১, আবেদন শেষ আগ…
  • ০৩ এপ্রিল ২০২৬
‘জনগণের রায় অস্বীকার করাই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা’
  • ০৩ এপ্রিল ২০২৬
বিয়ে করলেন ছাত্রশক্তির আবু বাকের মজুমদার, পাত্রী কে এই হৃদি?
  • ০৩ এপ্রিল ২০২৬
স্বপ্ন নিয়ে মেডিকেলে ভর্তি, পথচলা শুরুর আগেই থেমে গেল হিমেল…
  • ০৩ এপ্রিল ২০২৬
মিসাইলের আঘাতে নিহত বাংলাদেশির মরদেহ ঢাকায় ফিরছে আজ
  • ০৩ এপ্রিল ২০২৬
পাট, ধান, ভুট্টা আবাদ ঠিক রাখতে নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দ…
  • ০৩ এপ্রিল ২০২৬