পাট, ধান, ভুট্টা আবাদ ঠিক রাখতে নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দেবে সরকার

০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ PM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ PM
ধান, পাট ও ভুট্টার ছবি

ধান, পাট ও ভুট্টার ছবি © টিডিসি সম্পাদিত

কৃষকের পাট, ধান, ভুট্টা চাষাবাদের কথা মাথায় রেখে সরকার নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কাজ করছে। চাষিরা যাতে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ পায় সে ব্যাপারে সরকার তৎপর আছে। 

আজ শুক্রবার দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, পৃথিবীর সব দেশেই সংকট চলছে। সব দেশে তেলের দাম বেড়েছে। এখন পর্যন্ত সরকার তেলের দাম বাড়ায়নি। সরকার তেল সরবরাহের চেষ্টা করে যাচ্ছে, তবে সকলকে মনে রাখতে হবে সময়টা গরম, এর মধ্যেই অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে সংকট সৃষ্টি করতে চায়। এ বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমি স্থানীয় প্রশাসনকে বলব, জ্বালানি তেলের বিষয়টি নিয়মিত কঠোরভাবে মনিটরিং করতে হবে।

আরও পড়ুন : সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

প্রতিমন্ত্রী বলেন, ফরিদপুরে নদী ভাঙ্গন রোধে আমরা আগামীতে শক্ত কাজ করবো যাতে নদী ভাঙনে মানুষের সম্পদ নষ্ট না হয়। তিনি সরকারের সকল কর্মকাণ্ডে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদ, পাউবোর প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ, তত্বাবধায়ক প্রকৌশলী সুলতান মাহমুদ, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, এসপি নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান প্রমুখ।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬