রাস্তা পার হচ্ছিল অজগর, তাই গাড়ি থামিয়ে দিলেন চালকেরা (ভিডিও)

৩১ মে ২০২২, ০২:১৪ PM
রাস্তা পার হচ্ছে অজগর সাপ

রাস্তা পার হচ্ছে অজগর সাপ © টিডিসি ফটো

সিলেটের এয়ারপোর্ট এলাকার ক্যাডেট কলেজের সামনে একটি অজগর সাপ রাস্তা পাড়ি দিতে দেখে সড়কের সকল যান চলাচল বন্ধ ছিল কিছুক্ষণ। ভিডিওতে দেখা যায় অজগরটি যখন রাস্তা পারাপার হচ্ছে তখন রাস্তার দু’দিক থেকে আসা গাড়িগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ রেখে সাপটিকে রাস্তা পারাপারে সহযোগিতা করেছেন চালকেরা। 

এই দৃশ্যটির ১০ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সাপ দেখলে যেখানে মানুষ দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে সাপ হত্যার জন্য, সেখানে এমন দৃশ্য প্রকৃতি প্রেমী মানুষদের মনে আশা জাগিয়েছে। অনেক প্রকৃতি প্রেমী মানুষ সেখানে উপস্থিত জনসাধারণকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন। 

স্বপ্নবাজ মানুজ (Shopnobazz Manuj) নামের একটি ফেইসবুক আইডি থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়। তিনি মোবাইল দিয়ে ভিডিও করে তার আইডিতে শেয়ার করলে পরে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওর সাথে তার ফেইসবুক স্ট্যাটাস  হুবহু তুলে ধরা হল: 

''সিলেটের এয়ারপোর্ট রোড এ, ক্যাডেট কলেজের সামনে একটি অজগর রাস্তা পার হচ্ছে। সবচেয়ে ভাল লেগেছে গাড়িগুলো দাঁড়িয়ে অজগরটিকে রাস্তা পার হওয়ার সুযোগ করে দিচ্ছে। এই যে আমরা চেঞ্জ হচ্ছি। এরকম ঘটনা দেখলে আসলেই মন ভাল হয়ে যায়। 

গ্যারান্টি দিয়ে বলতে পারি, সাপ দেখলেই লাঠি হাতে নিয়ে পিটিয়ে মেরে ফেলে, উল্লাস করতে করতে বিজয়ীর বেশে ঘুমিয়ে পড়ার উগ্র জনগনের চাইতে, যারা সাপটিকে নিভৃতে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, তাদের ঘুমটি তৃপ্তিদায়ক হয়েছে৷ মানুষে মানুষে, প্রাণিতে মানুষে
মানুষে প্রকৃতিতে প্রেম, ভালবাসা বাড়ুক। ''

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, অজগরের নিরাপদে সড়ক পারাপারের দৃশ্যটি আমাদের আশা জাগিয়েছে। মানুষ এখন  অনেক সচেতন এই দৃশ্যটিই তার প্রমাণ। এটি পরিবেশ কর্মীদের দীর্ঘদিনের আন্দোলনের সফলতা। তবে এই দৃশ্যটি পর্যাপ্ত নয় সাধারণ মানুষদের আরও সচেতন হতে হবে। কারণ এখনও গ্রামেগঞ্জে বিনা কারণে বিভিন্ন প্রজাতির প্রাণী হত্যা করা হয়। কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সকল প্রাণীর অস্তিত্ব রক্ষা করা আমাদের প্রয়োজন।

জবির শূন্য আসনে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু
  • ০১ এপ্রিল ২০২৬
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষি…
  • ০১ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence