গাজীপুরে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

২৮ মে ২০২২, ০১:০৩ AM
ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত

ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত © সংগৃহিত

গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে বন্ধ রয়েছে উত্তর ও উত্তর-পশ্চিমবঙ্গগামী ট্রেন চলাচল। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (২৭ মে) রাত ১০টার দিকে মৌচাক রেল স্টেশন পাড় হওয়ার পরপরই এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম।

তিনি বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন পার হয়। এর কিছু সময় পরই ইঞ্জিনসহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ফলে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস জয়দেবপুর রেলস্টেশনে, ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস মির্জাপুর স্টেশনে দাঁড়িয়ে পড়েছে।

এদিকে রাত ১২টার পর ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। এটি উদ্ধার হতে সকাল হতে পারে বলে জানান রেল কর্মকর্তা রেজাউল ইসলাম।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ট্রেনটি দুর্ঘটনায় পড়ায় অনেক যাত্রী দুর্ভোগে পড়েছেন। তাদের দুর্ভোগ কমাতে রেল পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে নেওয়া হচ্ছে যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬