বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আইডিয়ালের শিক্ষার্থীর মৃত্যু

২৪ মে ২০২২, ১১:০৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

রাজধানীতে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) বাড্ডার আফতাবনগরের চায়না প্রজেক্ট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মো. মিলাদুন নবী মাহিন (১৭)। সে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

নিহত মাহিনের বাবা মোহাম্মদ ইসা বলেন, দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সে। এক পর্যায়ে পানিতে ডুবে যায় মাহিন। অনেক খোঁজার পরও মাহিনকে না পাওয়ায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকা হয়। তাদের প্রচেষ্টায় মাহিনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, পদ ২০, আব…
  • ০২ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৬ শিশু
  • ০২ এপ্রিল ২০২৬
গাজীপুরে আ.লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মন্তাজ উদ্দিন গ্রেপ্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
কেন্দ্রের টয়লেটে তল্লাশি করে নকল বের করাসহ বোর্ডের ৩১ জরুরি…
  • ০২ এপ্রিল ২০২৬
এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬