বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

১৬ মে ২০২২, ০৫:৫৭ PM
বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু © প্রতীকী ছবি

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর রহমান (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বিনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামানন্দ খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সাইদুর রহমান বিনগ্রাম এলাকার মোস্তফা কামালের ছেলে ও বামিহাল রহমত ইকবাল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বিনগ্রামে এক পুকুরে বিদ্যুৎ সংযোগ দিয়ে শেয়াল মারা ফাঁদপাতা ছিল। পরে ওই পুকুরে মরা মাছ তুলতে গিয়ে ওই শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬