দুলাভাইয়ের গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল দুই তরুণের

১৪ মে ২০২২, ০৮:৫৯ AM
দুর্ঘটনার শিকার প্রাইভেটকার

দুর্ঘটনার শিকার প্রাইভেটকার © সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দুলাভাইয়ের প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই তরুণ নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জিসান (১৯) ও ফাহিম (১৯)। জিসান সদর উপজেলার উত্তর চরমসুরা গ্রামের মানিক মিয়ার ছেল। ফাহিম একই গ্রামের স্বর্গতুল্যার ছেলে। এ ঘটনায় অপর বন্ধু জাহিদ হাসান (১৬) আহত হয়ে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর চরমসুরা গ্রামের মানিক মিয়ার মেয়ের জামাই তার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার রাতে মানিক মিয়ার ছেলে জিসান তার দুই বন্ধুকে সঙ্গে করে ওই গাড়ি নিয়ে ঘুরতে বের হয়। রাত সাড়ে ৩টার দিকে তিন বন্ধু টঙ্গীবাড়ী উপজেলার পুরা বাজার হয়ে দিঘীরপাড় বাজার এলাকায় যাওয়ার পথে নির্মাণাধীন ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসান ও ফাহিমকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ফ্যানের সঙ্গে ঝুলছিল স্কুলশিক্ষিকার মরদেহ

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গিবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী। তিনি বলেন,  প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি রয়েছে।

এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানের দুই নাম— লেখা হল ‘বঙ্গবন্ধু শেখ …
  • ২১ এপ্রিল ২০২৬
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি টাইগ্রেসদের
  • ২১ এপ্রিল ২০২৬
গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আল…
  • ২১ এপ্রিল ২০২৬
এস আলম ও বেক্সিমকোর বিদেশে পাচার করা সম্পদ উদ্ধারে প্রচেষ্ট…
  • ২১ এপ্রিল ২০২৬
ঋণখেলাপিদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করার সুযোগ নেই : অর্থমন…
  • ২১ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনের স্কুলে ইসরায়েলি হামলায় ১৩ বছরের ছাত্রসহ নিহত ২
  • ২১ এপ্রিল ২০২৬