আত্মহত্যার বিষ কিনতে গিয়ে দোকানির সঙ্গে প্রেম, বিয়ের দাবিতে অনশন

০৭ মে ২০২২, ০৩:২২ PM
আত্মহত্যার বিষ কিনতে গিয়ে দোকানির সঙ্গে প্রেম, বিয়ের দাবিতে অনশন

আত্মহত্যার বিষ কিনতে গিয়ে দোকানির সঙ্গে প্রেম, বিয়ের দাবিতে অনশন © সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের দাবিতে ছয় দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক সন্তানের জননী। গত সোমবার থেকে সীমা আক্তার (২০) নামে ওই নারী বিয়ের দাবিতে সুবিদখালী বাজারের আলী বাংলা চাইনিজ সংলগ্ন মো. রায়হানের বাসায় অনশনে বসেছেন।

মো. রায়হান সুবিদখালী বাজারের সার ও কীটনাশক বিক্রেতা। উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের মতি মৃধার ছেলে। সীমা আক্তার উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রামের জব্বার জোমাদ্দারের মেয়ে।

সীমা আক্তার জানান, সাড়ে চার বছর আগে দক্ষিণ কলাগাছিয়া গ্রামের মধু চাপরাসীর ছেলে শহীদুল্লাহর সঙ্গে তার বিয়ে হয়।  এ সংসারে তাদের তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে। দাম্পত্য কলহের কারণে আত্মহত্যা করার জন্য রায়হানের কীটনাশকের দোকান থেকে তিনি বিষ কিনতে যান।

আরও পড়ুন: সঠিক লাইফ পার্টনার খুঁজে নিন ৫ উপায়ে

এ সময় রায়হান তাকে বাধা দিলে তাদের মধ্যে সহমর্মিতা ও সহানুভূতির সৃষ্টি হয়। ধীরে ধীরে এটি প্রেমের সম্পর্কের রুপ নেয়। প্রেমের সম্পর্ক চলাকালে বিয়ের প্রলোভন দেখিয়ে বহুবার শারীরিক সম্পর্কে জড়ান। এমনকি রায়হান কৌশলে আগের স্বামীকে তালাক দিতেও বাধ্য করেন।

সীমা আক্তার আরও বলেন, পরবর্তীতে বিয়ের কথা জানালে রায়হান তাকে বিয়ে করতে অস্বীকার করেন। তাই তিনি বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে ছয় দিন ধরে অনশন করছেন।

রায়হান পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয় মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তালুকদার গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনের আওতায় আনা হবে।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির জরুরি ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে যাচ্ছেন তামিম, সন্ধ্যায় বসছে নতুন এডহক কমিটির সভা
  • ০৭ এপ্রিল ২০২৬
ধানের শীষে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন …
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতায় রাবিতে সা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালের ভুল রিপোর্টে চিকিৎসায় বিলম্ব, নিভে গেল সাকিবের জ…
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহ বাড়াতে প্রতিযোগিতার আয়োজন করবে…
  • ০৭ এপ্রিল ২০২৬
close