বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত

০১ মে ২০২২, ১০:২০ AM
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ © সংগৃহীত

বা‌গেরহা‌টের ফ‌কিরহা‌টে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ জন। রোববার (১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ শেখ আবুল হাসান।

নিহত দুজন হলেন বাস ও ট্রাকের দুই চালক এবং বাসের যাত্রী ১০ মাস বয়সী শিশু আয়ান শেখ। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আয়ান শেখ টাঙ্গাইল জেলার মাসুদ শেখের ছেলে। সে তার মা-বাবার সঙ্গে ছিল। এ দুর্ঘটনায় তার মা-বাবাও গুরুতর আহত হয়েছেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ শেখ বলেন, দুর্ঘটনায় আহত কয়েকজন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, আমরা আহত ও নিহতদের উদ্ধার করেছি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের নাম ঠিকানা জানার চেষ্টা চলছে।

 

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬