ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল

১১ এপ্রিল ২০২২, ০৪:২৭ PM
ট্রেনের অগ্রিম টিকিট

ট্রেনের অগ্রিম টিকিট © সংগৃহীত

ঈদকে সামনে রেখে আগামী ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকেট কেনা যাবে। রেল মন্ত্রণালয় সোমবার সভা করে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কথা জানিয়েছে। তবে এখনো পূর্ণাঙ্গ শিডিউল ঘোষণা করা হয়নি।

আগামী দু-এক দিনের মধ্যে ঈদযাত্রার শিডিউল নিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল ইসলাম।

আরও পড়ুন- রাবিতে কোন ইউনিটে কত আসন 

এদিকে 'বাংলাদেশ রেলওয়ে ই-টিকিটিং সার্ভিস' নামে ফেসবুকে ট্রেনের টিকিটের অগ্রিম ভুয়া তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়, ২৩ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তবে ২৩ তারিখের টিকিট বিক্রি হবে ২৭ এপ্রিল, ২৪ তারিখের ২৮, ২৫ তারিখের টিকিট ২৯ এপ্রিল, ২৬ তারিখের টিকিট ৩০ এপ্রিল এবং ২৭ এপ্রিলের টিকিট ১ মে বিক্রি করা হবে।

এবার যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ছয় জোড়া ট্রেন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, ঈদের আগে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস চালু না হলে, তার ইঞ্জিন ও বগি দিয়ে ‘খুলনা স্পেশাল’ নামে ঢাকা-খুলনা রুটে একটি বাড়তি ট্রেন চালানো হবে। ঈদের দিন শোলাকিয়া স্পেশাল নামে এক জোড়া ট্রেন চলবে। যাত্রীসেবা বাড়াতে ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে সমর্থন করায় টার্গেটে পড়েছেন ২০টিরও বেশি বিশ্ববিদ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950