স্কুল মাঠে অশ্লীল নৃত্য, সভাপতি ও প্রধান শিক্ষককে শোকজ

৩১ মার্চ ২০২২, ১২:১৪ AM
অশ্লীল নাচ

অশ্লীল নাচ © সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলার একটি স্কুলে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অশ্লীল নাচের অভিযোগে স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (৩০ মার্চ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এক চিঠির মাধ্যমে তাদের শোকজ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ওই স্কুলের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অশ্লীল পোশাক পরে এক নারী অশ্লীল নৃত্য পরিবেশন করেন। উপস্থিত যুবকরা নাচের সময় টাকা ছিটান। এতে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিরুপ প্রভাব পড়েছে।

অনুষ্ঠানের আয়োজক প্রভাত কাকুলি সমিতির সভাপতি ইউনুছ বলেন, অনুষ্ঠানের আয়োজন তারা করলেও এই ধরনের নৃত্যের বিষয়ে তারা কিছুই জানেন না।

জানতে চাইলে বিনগ্রাম স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, আমরা ছাত্রছাত্রীদের নিয়ে খেলাধুলার অনুষ্ঠান শেষে বাড়ি চলে এসেছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, স্কুকে অশ্লীল নাচের ঘটনায় প্রধান শিক্ষক ও স্কুল কমিটির সভাপতিকে শোকজ করা হয়েছে। তাদের জবাব পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
close