রমজানে সাপ্তাহিক ছুটি দুইদিন, প্রজ্ঞাপন জারি

৩০ মার্চ ২০২২, ১১:০৮ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ফটো

পবিত্র রমজান মাসে সরকারি/স্বায়ত্তশাসিত অফিসের সাপ্তাহিক ছুটি দুইদিন করা হয়েছে। বিষয়টি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার জারি করা এই প্রজ্ঞাপন বুধবার (৩০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. মশিউর রহমান তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময়সূচি বিবেচনায় দেশের সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত অফিস কার্যক্রম সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এতে আরও বলা হয়, ব্যাংক বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, রেল, ডাকঘর, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনা করে তাদের নিজস্ব বিধিবিধান অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ করবে। বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও তার আওতাধীন সকল কোর্টের সময়সূচি সুপ্রিমকোর্ট নির্ধারণ করবে।

 

এনটিআরসিএর অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৯৫১, আবেদন শেষ আগ…
  • ০৩ এপ্রিল ২০২৬
‘জনগণের রায় অস্বীকার করাই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা’
  • ০৩ এপ্রিল ২০২৬
বিয়ে করলেন ছাত্রশক্তির আবু বাকের মজুমদার, পাত্রী কে এই হৃদি?
  • ০৩ এপ্রিল ২০২৬
স্বপ্ন নিয়ে মেডিকেলে ভর্তি, পথচলা শুরুর আগেই থেমে গেল হিমেল…
  • ০৩ এপ্রিল ২০২৬
মিসাইলের আঘাতে নিহত বাংলাদেশির মরদেহ ঢাকায় ফিরছে আজ
  • ০৩ এপ্রিল ২০২৬
পাট, ধান, ভুট্টা আবাদ ঠিক রাখতে নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দ…
  • ০৩ এপ্রিল ২০২৬